আজ থেকে বিক্রি হবে ট্রেনের শতভাগ টিকিট

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০

করোনার কারণে দীর্ঘদিন সীমিত পরিসরে চলার পর স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হবে। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানান।

করোনা সংক্রমণের কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। এর মধ্যে ৩১ মে থেকে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে সীমিত পরিসরে কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু করে রেলওয়ে। এরপর ধাপে ধাপে চালু করা হয় বিভিন্ন রুটের ট্রেন।

 

ইত্তেফাক/ইউবি